সাভারের আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী কল্যান সরকার হৃদয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে ক্লাস বর্জন করে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার ডেইরি ফার্ম এলাকায় ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে ওই স্কুলের প্রায় কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহন করে। নিহত কলেজ ছাত্র হৃদয় ডেইরি ফার্ম স্কুলের সাবেক ছাত্র ছিলেন।
মানববন্ধন থেকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অবিলম্বে কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডের মূল আসামি সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানায় সরকারের কাছে। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে খুনি শিক্ষক আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
ইত্তেফাক/নূহু
