কিশোরগঞ্জে নদীর পানিতে ডুবে বৃদ্ধ নিখোঁজ

আপডেট : ২৮ জুন ২০১৮, ২০:২৯
জমিতে কাজ করার সময় যমুনেশ্বরী নদীতে পড়ে গিয়ে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন একরামুল হক (৫৫) নামে এক বৃদ্ধ।
 
জানা গেছে, বুধবার সকাল আনুুমানিক ৭টার সময় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা গ্রামের কৃষক একরামুল হক (৫৫) নদীর পাড়ে তার নিজ জমিতে রোপা আমনের বীজ উত্তোলনের কাজ করছিলেন। বীজ উত্তোলন শেষে যমুনেশ্বরী নদী পার হয়ে বাড়িতে আসার সময় নদীর স্রোতের পাকে পড়ে (নিখোঁজ) ডুবে যান।
 
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ও রংপুর ফায়ায় সার্ভিসের একটি ডুবুরী দল তাঁকে উদ্ধারের চেষ্ঠা করে ব্যর্থ হয়। বর্তমানে উদ্ধার কাজ  অব্যাহত রয়েছে।
 
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বলেন, নদীতে পানি বেশি হওয়ায় ও ঘুর্ণায়মান স্রোতের কারনে তাঁকে খুজে পাওয়া যাচ্ছে না।
 
ইত্তেফাক/নূহু