রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো ৬ মাস বাড়িয়েছে ইইউ

আপডেট : ২৯ জুন ২০১৮, ১২:৩৪
ইউক্রেনে সংঘাত ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো ছয় মাস বাড়িয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ)। শুক্রবার এ  ব্যাপারে ইইউ নেতারা সম্মত হয়েছেন। ইইউ’র এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ২৮ নেতার বেঠকে এই ইস্যুতে ‘খুব সংক্ষিপ্ত আলোচনা’ করা হয়। এ সংক্রান্ত আলোচনায় নেতারা রাশিয়ার বিরুদ্ধে আরো ছয় মাস নিষেধাজ্ঞা বাড়ানোর পক্ষে মতামত দেন।

উল্লেখ্য, ইউক্রেন সংঘাতে রাশিয়া যুক্ত থাকায় ২০১৪ সালের জুলাইয়ে প্রথম মস্কোর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বাসস।
 
ইত্তেফাক/ জেআর