ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৮:১১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটকৃতরা হলো, জাকির হোসেন (২৪) ও রাসেদ মিয়া (২৬)। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃত জাকির আখাউড়ার বাউতলা গ্রামের জলিল মিয়ার ছেলে ও রাসেদ একই গ্রামের আব্দুর রউফের ছেলে।
 
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আখাউড়া সদর হেড কোয়ার্টারের সদস্যরা আখাউড়া বাউতলা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ জাকির ও রাসেদকে আটক করে। আজ শুক্রবার তাদের আখাউড়া থানায় সোর্পদ করা হয়েছে।
 
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রিমান্ডের আবেদন করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/নূহু