১০ জুলাইয়ের আগে সুপ্রিম কোর্টে বিচারপতি মনোনয়ন দিতে পারেন ট্রাম্প

আপডেট : ৩০ জুন ২০১৮, ১০:১৭
 
মার্কিন সুপ্রিম কোর্ট থেকে অবসরে যাচ্ছেন বিচারপতি অ্যান্থনি কেনেডি। আগামী ১০ জুলাইয়ের আগেই তিনি অবসরে যাবেন। তবে এই সময় ইউরোপ সফরে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
 
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপ সফরে যাওয়ার আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাউকে মনোনয়ন দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প।
 
নতুন কাউকে মনোনয়ন দিলে সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতির সংখ্যা আরো বাড়বে। সুপ্রিম কোর্টে ৯ বিচারপতির মধ্যে ৫ জনই রক্ষণশীল।-রয়টার্স।
 
ইত্তেফাক/মোস্তাফিজ