অবিলম্বে দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ-মিছিল হয়েছে।
রবিবার সকালে বিক্ষোভ-মিছিলটি বনানী বাজার থেকে শুরু হয়ে গুলশান-১ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই চেয়ারপারসনের মুক্তির দাবিতে সকালে আমরা বিক্ষোভ-মিছিল করেছি। এর জন্য কোনো কর্মসূচির প্রয়োজন হয় না। এ ছাড়া আমি তো অনেকটা বন্দি অবস্থায় রয়েছি। কাউকে বলেকয়ে কোথাও যাওয়া যায় না। তাই যখনই সুযোগ পাই, তখনই মিছিল করতে অফিসে চলে আসি। অফিসে বসে দলের কাজ করি।
ইত্তেফাক/এমআই
