সিরিয়ার সামরিক ঘাটিতে অবৈধ ড্রোন ভূপাতিত

আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৬:৩৪

আজ সিরিয়ায় হেমেইমিমে রাশিয়ার বিমান ঘাঁটির কাছে আচমকা অবৈধ ড্রোন উড়তে দেখে রাশিয়ান সেনারা। রাশিয়ার সেনাবাহিনী তৎক্ষণাৎ সেটি ভূপাতিত করে।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, 'আজ বিমানঘাঁটির কাছে ড্রোনটি হুট করে আকাশে উড়তে দেখে কর্মরত সেনারা। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তখনই সেটি ধূলিসাৎ করা হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ড্রোনটি নিষ্ক্রিয় করলেও এখন পর্যন্ত ড্রোনটি কে পাঠিয়েছে, উদ্দেশ্য কি তা জানা যায়নি।

হেমেইমিমে এটি হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় বিমানঘাঁটি। জঙ্গিদের উৎখাত করতে রাশিয়ান সেনারা এটি ব্যবহার করে আসছে।

ইত্তেফাক/এসআর/নূহু