বিশ্বকাপের নক আউট রাউন্ডের তৃতীয় ম্যাচে রবিবার লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক রাশিয়া ও স্পেন। বাংলাদেশ সময়ে রাত ৮ টায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধ শেষে দুই দলই ১-১ গোলে সমতায় আছে।
ম্যাচের ১১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। এসময় রাশিয়ার ডি বক্সে একটু বাইরে ফ্রি কিক পায় স্পেন। ফ্রি কিকটি নেয়া হলে সেটি রাশিয়ার সের্গেই ল্যাগনাশেভিচের পায়ে লেগে রাশিয়ার জালে বল ঢুকে যায়।
৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রাশিয়াকে সমতায় ফেরায় আর্তেম ড্যাজুইবা।
এদিকে রাত ১২ টায় দিনের অপর খেলায় ডেনমার্ক ও ক্রোয়েশিয়া মুখোমুখি হবে।
ইত্তেফাক/রেজা
