মানিকগঞ্জে কিশোর হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৬:০৬
মানিকগঞ্জের শিবালয়ে কিশোর টুটুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ মিজানুর রহমান খান এই রায় দেন। 
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সুজন, মো. আবু তালেব, মো. সুরুজ ও মো. মোক্তার হোসেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 
 
আসামিপক্ষের আইনজীবী আনিছুর রহমান জানান, ২০১৪ সালে মানিকগঞ্জে শিবালয় উপজেলার তেওতা গ্রামের ১৩ বছর বয়সী টুটুল খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ৭ দিন পর তেওতা জমিদার বাড়ির কুয়া থেকে টুটুলের লাশ উদ্ধার করা হয়।  এই ঘটনায় টুটুলের বাবা আরমান আলী শিবালয় থানায় মামলা  করেন। সোমবার রায়ের সময়  মো. সুজন ও মো. আবু তালেব আদালতে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি