কলেজে পড়ার সময় ড্রাগস নিতাম : রণবীর কাপুর

আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৯:৪৪
মুক্তি পেয়েছে জীবনীভিত্তিক ‘সঞ্জু’। তিনদিনেই ছবিটি ভারতে ব্যবসা করে ১২০ কোটি রুপি তুলে নিয়েছে। ব্লকবাস্টার এ ছবি মুক্তির পর থেকেই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ সিনেমহল। রণবীর কাপুরের গুণগানে একজোট হয়েছে গোটা সিনেদুনিয়া।
 
নায়কের অভিনয়ে মুগ্ধ হয়েছেন খোদ সঞ্জয় দত্ত।রণবীরের অভিনয়ের ঝলকে দর্শক তার সঙ্গে সঞ্জয় দত্তের অবিকল মিল পেয়েছেন। অভিনেতার চেহারাতেও সঞ্জয়ের ছোঁয়া পেয়েছেন সিনেপ্রেমীরা। অনস্ক্রিনে মিল পেতে পেতে অফস্ক্রিনেও সাদৃশ্য পাওয়া গেল তাঁদের চরিত্রে।সঞ্জয়ের ড্রাগ অ্যাডিকশনের সম্বন্ধে সকলেই জানেন। কিন্তু পর্দার সঞ্জুও এক সময় মাদকাসক্ত ছিলেন।সেটি জানা গেল সম্প্রতি।
 
সম্প্রতি নিজের মাদকাসক্তের কথা প্রকাশ্যে এনে রণবীর বলেন, আমি কলেজের সময় ড্রাগস নিয়েছিলাম।খারাপ সঙ্গতে পড়ে গিয়েছিলাম সেই সময়।কিন্তু পরে আমি বুঝতে পারি যে এসব করে কোনও লাভ নেই।উল্টে ক্ষতিই হবে৷তারপরই ড্রাগস ছেড়ে দিই।
 
ইত্তেফাক/রেজা