বাঁচা-মরার লড়াইয়ে মাঠে ব্রাজিল-মেক্সিকো

আপডেট : ০২ জুলাই ২০১৮, ২২:০৫
বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নামলো ব্রাজিল আর মেক্সিকো। বাংলাদেশ সময় রাত আটটায় টসে জিতে বলে প্রথম পা রাখে ব্রাজিল।
 
নক আউট পর্বের গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে নির্ধারিত হবে বাংলাদেশি সমর্থকদের বিশ্বকাপ দেখার আনন্দ। বাংলাদেশি দর্শকদের ফেবারিট দল আর্জেন্টিনার হারের পর বলা হচ্ছিল বাংলাদেশের অর্ধেক বিশ্বকাপ শেষ হয়ে গেল।
 
আজ ব্রাজিল হারলে আজ বাকি অর্ধেক শেষ হয়ে যাবে। জিতলে টিকে থাকবে বাকি অর্ধেক দর্শকের খেলা দেখার আনন্দ।
 
আজকের খেলায় যারা মাঠে থাকছেন:
 
ব্রাজিল একাদশ: আলিসন, ফাগনার, চিয়াগো সিলভা, মিরান্দা, ফিলিপে লুইস, পাওলিনিয়ো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, উইলিয়ান, গাব্রিয়েল জেসুস, নেইমার।
 
মেক্সিকো একাদশ: গিলের্মো ওচোয়া, এদসন আলভারেস, উগো আইয়ালা, কার্লোস সালসেদো, হেসুস গাইয়ার্দো, এক্তর এররেরা, রাফায়েল মার্কেস, আদ্রেয়াস গুয়ার্দাদো, কার্লোস ভেলা, হাভিয়ের এরনান্দেস, ইয়ার্ভিং লোসানো।
 
ইত্তেফাক/নূহু