দীপন হত্যা মামলা : প্রতিবেদন দাখিল ৩১ জুলাই

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১০:৪৫
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছে আদালত।
 
আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন করে এ দিন ধার্য করেছেন।
 
২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে এর মালিক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন প্রায় একই সময়ে লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে মালিক আহমেদুর রশিদ টুটুলসহ তিনজনকে গুরুতর আহত করে। সেদিন বিকেলে তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
 
ইত্তেফাক/কেকে