গাজীপুরে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৫:০৫
 
গাজীপুরের টঙ্গীর বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
 
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা ৫ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
 
ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।
 
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ভোর ৫টার দিকে বড়বাড়ির জয়বাংলা রোডে বানজিং বাংলাদেশ গ্রুপের জিও টেক্সটাইল নামের ফাইবারের ব্যাড (ফোম) কারখানায় আগুন লাগে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ