মুম্বাইয়ে দেয়াল ধসে হতাহত ৩

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৬:১০
ভারতের পশ্চিমাঞ্চলীয় মুম্বাই নগরীতে হাউজিং সোসাইটির একটি সীমানা প্রাচীর ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
 
কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার খবরে বলা হয়, প্রবল বর্ষণের কারণে দেয়ালটি ধসে পড়ে।
 
কর্মকর্তারা আরো জানান, থানির পাটলিপাদা এলাকায় ৩০ ফুট লম্বা সীমানা প্রাচীরটি সোমবার রাতে কমপক্ষে চারটি বাড়ির ওপর ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
 
থানির দুর্যোগ ব্যবস্থাপনা সেলের কর্মকর্তা সন্তোশ কদাম বলেন, বাড়িগুলোর ওপর দেয়াল ধসের ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া এক নারী ও এক শিশু গুরুত্বরভাবে আহত হন।
 
আহতদের ছত্রপতি শিভাজি মহারাজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/ জেআর