ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে মীম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, নানীর বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে যায় মীম। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীম হালুয়াঘাট উপজেলার দারিয়াকান্দা গ্রামের কোষামুদ্দিনের কন্যা।
ইত্তেফাক/নূহু
