সৌদি এবং রাশিয়ান জ্বালানি মন্ত্রী তেল বাজার সমন্বয়ে একমত

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২০:৪৩
সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ এবং রাশিয়ান জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাকের বৈঠক হয়েছে। বৈঠকে তাদের মধ্যে তেল বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।  আলোচনায় ভোক্তা স্বার্থ এবং বিশ্ব অর্থনীতির স্বার্থে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন দুজন। মঙ্গলবার সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। সোমবার এ বৈঠক হয়। এ খবর জানিয়েছে রয়টার্স।
 
বৈঠকে ওপেক - নন ওপেক ভুক্ত এবং জ্বালানী তেল রপ্তানিকারী দেশগুলোর সংস্থা রাশিয়ার সঙ্গে একমত হয়।
 
উল্লেখ্য, জুলাই থেকে তেল উৎপাদন বাড়ানোর জন্য অন্য তেল উৎপাদনকারী দেশগুলো সৌদি আরবের সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হয় গত মাসে। কিন্তু তারা নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহের অঙ্গীকার করেও তা প্রদান করছে না।
 
ইত্তেফাক/জিআর/নূহু