রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী সৈয়দ মো. মাসুদ রানাকে (২৩) চাপা দেওয়া দিশারী পরিবহনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. হামিদ ওরফে মুন্না (৩৪)।
বুধবার ভোরে লক্ষ্মীপুর সদর এলাকার মনু মিয়া মোল্লাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইতোমধ্যে শিক্ষার্থীদের বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। মাসুদ রানা বিউবিটি’র বিবিএ বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শাহ আলী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, চালককে গ্রেফতার করা হয়েছে। বাসটি ঘটনার পর আটক করা হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সকাল ৯টার দিকে মিরপুরের চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে বাসের ধাক্কায় সৈয়দ মাসুদ রানা নিহত হন।
ইত্তেফাক/এমআই
