পা পিছলে আহত মেনন

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১২:৪৩
ভোরে হাঁটতে বেরিয়ে পা পিছলে আহত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ খবর নিশ্চিত করেছেন।
 
মাইদুল ইসলাম জানান, ভোরে একা হাঁটতে বেরিয়ে ছিলেন মন্ত্রী। বৃষ্টি হওয়ায় রাস্তা ছিল পিচ্ছিল। মিন্টো রোডে বাড়ির সামনে মন্ত্রী পিছলে পড়ে যান। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে গেছে। সঙ্গে সঙ্গেই সকাল আটটার দিকে মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিত্সকরা সার্জারি করার পরামর্শ দিয়েছেন। শিগগিরই সার্জারি করা হবে।
 

ইত্তেফাক/এএম