বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর প্রার্থীতা বহাল

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৮:৪৭
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র এবং দুই কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা রিটানিং অফিসার বাতিল করেছিল। এর প্রেক্ষিতে তারা বিভাগীয় কমিশনারের আদালতে আপিল করেন।  
 
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় আপিলের শুনানি শেষে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের মনানয়নপত্র বৈধ ঘোষণা করেছেন বিভাগীয় কমিশনারের আদালত। অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী বশির আহম্মেদ ঝুনুর আপিলের সিদ্ধান্ত পরে জানানো হবে। জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার জানিয়েছেন দুই কাউন্সিলর প্রার্থীর শুনানি হবে শনিবার।
 
জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস জানান,  সোনালী ব্যাংকের ঋণ পরিশাধ করা কাগজ রির্টানিং অফিসারর কার্যালয় জমা দেয়া হয়নি, তাই প্রার্থীতা বাতিল করা হয়েছিল। তিনি বিভাগীয় কমিশনারের কাছে আপিল করলে এবং ঢাকা সোনালী ব্যাংকের কর্মকর্তা ঋণ পরিশোধের কাগজ জমা দিলে তার মনোনয়ন বৈধ ঘোষিত হয়।
 
ইত্তেফাক/কেকে