যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১০:৪৯
যশোর শহরের শংকরপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ওই যুবক নিহত হন বলে দাবি পুলিশের। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল বাশার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত।
 
তিনি বলেন, রাতে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মহাসড়কের ওপর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি গুলি ও পাঁচটি বোমা উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/এএম