থাইল্যান্ডের নৌবাহিনীর সদস্যরা সাগর উপকূল থেকে ২১ জনের লাশ উদ্ধার করেছে। উত্তাল সাগরে ডুবে যাওয়া থাই নৌযান থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এতে চীনের অনেক পর্যটক ছিল। শুক্রবার ফুকেটের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ফুকেট প্রদেশের মুখপাত্র বুসায়া জাইপিম এএফপিকে বলেন, নৌবাহিনীর সদস্যরা শুক্রবার সকালে উদ্ধার অভিযান চালিয়ে ২১ জনের লাশ উদ্ধার করে। এ নিয়ে ওই জাহাজ ডুবির ঘটনায় ২২ জনের লাশ উদ্ধার করা হলো। এতে এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান। ডেইলিমেইল
ইত্তেফাক/ইউবি
