ফের কাশ্মীরে গোলাগুলি, নিহত ২

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৮:৪১

ফের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাগুলির খবর পাওয়া গেছে। সংঘর্ষে ২ জন নিহত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। 

জানা যায়, শুক্রবার সকালে কাশ্মীরের বরামুলায় রাফিয়াবাদে ওয়াটারগম অঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিছিন্নতাবাদীদের সংঘর্ষ বাধে। বিছিন্নতাবাদীদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

ভারতের নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জানানো হয়, শুক্রবার বিকেলে ওয়াটারগম এলাকা দিয়ে সেনার ৩২ রাষ্ট্রীয় রাইফেলের পেট্রোলিং পার্টির গাড়ি যাচ্ছিল। সেসময় গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিচ্ছিন্নতাবাদীরা। 

আরো পড়ুন: অ্যাসাঞ্জের সুরক্ষা নিশ্চিতের দাবিতে ১৩টি আন্তর্জাতিক সংস্থার বিবৃতি

এতে সেনারা পাল্টা আক্রমণ চালালে ২ জন বিছিন্নতাবাদী নিহত হয়।

ইত্তেফাক/এসআর