সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৯:৪৫
চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ নাঈম (২ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দয়ার পাড়ার মোহাম্মদ নুরুল কবিরের ছেলে। 
 
জানা যায়, মোহাম্মদ নাঈম শুক্রবার বিকাল ৬টার সময় বাড়ির সামনের উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন পুকুরের পানিতে এক শিশুকে ভাসতে দেখে তাড়াহুড়া করে তাকে পুকুর থেকে তুলে স্থানীয় বোর্ড অফিস বাজারে পল্লী চিকিতসকের নিকট নিয়ে যায়। পরে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিতসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
 
সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সদস্য মো. আইয়ুব জমাদার ও ওই এলাকার সমাজসেবক মোস্তাক দেলুয়ার হোসাইন ইত্তেফাককে পানিতে পড়ে নাঈমের  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু