উল্লাপাড়ায় বন্দুকযুদ্ধে মাদকবিক্রেতা নিহত

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৯:০৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গোলাম মোস্তফা  (৩২) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।  শনিবার ভোরে উল্লাপাড়ার ঘোষগাতি এলাকায় এ ঘটনা ঘটে।  তার বাড়ি উল্লাপাড়ার কাওয়াক গ্রামে।

 

উল্লাপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, উল্লাপাড়ার ঘোষগাতি এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় ‍পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী মোস্তফা কামালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : মাদ্রাসার টাকা যেত প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের পকেটে

তিনি আরো জানান, পালিয়ে যাওয়ার সময় চার মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ফেনসিডিল এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি