মুক্তিযুদ্ধের মুখপত্র ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক দৈনিক ইত্তেফাকের সম্পাদক হিসেবে তাসমিমা হোসেন মনোনীত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।
তাঁদের মধ্যে রয়েছেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, আপকামিং টিভি চ্যানেল এসটিভি বাংলার ভাইস চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক সোহেল সানি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, নতুন মুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ. হাই বখ্শ, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা এটি এম মোস্তফা সরদার, নাগরিক ফোরামের সভাপতি এস এম হারুন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি জাকির হোসেন, কে এম শফিকুল আলম জুয়েল, সুজন মোল্লা, ইলিয়াস শেখ, রেজাউল ইসলাম বেল্লাল ও নাঈম মোঘল, সাধারণ সম্পাদক কাওসার হোসেন, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও শফিক শাহিন, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী, কোষাধ্যক্ষ প্রভাষক মামুন আহমেদ, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম শফিক, নির্বাহী সদস্য এস এম গোলাম মাহমুদ রিপন, সাইদুল ইসলাম ও সুমন খান, বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিন শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মোল্লা, সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/এমআই
