সংবিধানের সপ্তদশ সংশোধনী পাস হতে যাচ্ছে আজ

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ০৯:২৪
সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল আজ রবিবার সংসদে পাস হতে যাচ্ছে। নারীদের জন্য সংসদে আসন আরো ২৫ বছর সংরক্ষিত রাখতে এই সংশোধনী আনা হচ্ছে।
 
‘সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল-২০১৮’ পাস করার প্রস্তাব উত্থাপন করবেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদের চিফ হুইপ আ.স.ম. ফিরোজ গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিলটি পাসের সময় আজ বিকাল ৩টায় শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে সকল সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে