ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পানিতে ডুবে অন্বেষা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছ। সরচাপুর গ্রামে রবিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সুত্র জানায়, অভিভাবকদের আগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় অন্বেষা।
পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক অন্বেষাকে মৃত ঘোষণা করেন। অন্বেষা সরচাপুর গ্রামের আকাশের কন্যা।
ইত্তেফাক/নূহু
