সুযোগ পেলেই সাপ ইঁদুর ধরে খায়। কিন্তু এবার সেই ইঁদুরের সঙ্গে লড়াই করে হেরে গিয়ে প্রাণ যাওয়ার অবস্থা সাপের। সম্প্রতি সাপ আর ইঁদুরের লড়াইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সাপ আর ইঁদুর। প্রথমজন শিকারি। আর দ্বিতীয় জন শিকার। সব সময় এমনটাই হবে, তেমন কোনো প্রমাণ নেই। এবার ইঁদুরের সঙ্গে লড়াইয়ে হেরে গেল সাপ। ইঁদুরটাই তেড়ে যাচ্ছে সাপের দিকে। আর বেচারা সাপ প্রথমে খানিক লড়াইয়ের চেষ্টা করলেও ধীরে ধীরে হাল ছেড়ে দেয়।
ভিডিওটি গত ২ জুলাইয়ের। চীনের গুয়াংডং প্রদেশের পানিং-এ ঘটেছে এই দ্বৈরথ। ইঁদুর শেষ পর্যন্ত সাপকে পরাস্ত করে। তার মাথা কামড়ে সে অদৃশ্য হয়ে যায় ঝোপের ভিতরে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ইত্তেফাক/ইউবি
