গ্রিলের ফাঁকে আটক শিশুর মাথা

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৮:১৯

জানালার গ্রিলে আটকা পড়ে ঝুলছে তিন বছরের শিশু। দুই শিকের ফাঁকে আটকে আছে তার গলা। সেখান থেকে বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে শিশুটি।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম 'ডেইলি মেইল' এমন একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেছে। তারা জানায় চীনে ঘটেছে এমন এক মর্মান্তিক ঘটনা।

ভিডিওতে দেখা যায়, প্রতিবেশী এক নারী ও দুই পুরুষ কণ্ঠ শিশুটিকে উদ্ধারের জন্য উদ্বেগ প্রকাশ করছেন। পুলিশকে দ্রুত ফোন করতে বলছেন তারা। কেউ আবার বলছে এসব না করে বাড়ির দরজা ভেঙ্গে ফেলা হোক। ভিডিওতে দরজায় অনেক জোরে ধাক্কানোর শব্দ পাওয়া যায়।

শিশুটি নিচে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য অনেক মানুষের হাত দেখা যায় ভিডিওতে।

ডেইলি মেইল জানায়, একতলার ঘরে শিশুটি একাই ছিল। ঘরে কোন সদস্য না থাকায় কোন একসময় গ্রিলের ফাঁক দিয়ে পড়ে যায় শিশুটির শরীর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এ ভিডিওটি।

শিশুটিকে শেষমেশ উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।  
ইত্তেফাক/এসআর/নূহু