ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বরুকানামাপাড়া আয়মন নদীর পাড় থেকে সাইদুল ইসলাম সিফাত (১০) নামে এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০ টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সিফাত ওই গ্রামের ভ্যানচালক এনামুল হকের পুত্র।
নিহত শিশুর পরিবার জানান, শুক্রবার বাড়ির পাশের মসজিদে সিফাত নামাজ পড়তে যায়। মসজিদে সিফাতের সঙ্গে নূরুল ইসলামের পুত্র মিনহাজের ঝগড়া হয়৷ শিশুর ঝগড়াকে কেন্দ্র করে এমামুলকে মারধর করে নূরুল ইসলাম।
রাতে এনামুলের শিশুপুত্র সিফাত নামাজ পড়তে গেলে মসজিদ থেকে নিখোঁজ হয়। পরদিন শনিবার সকালে আয়মন নদীর পাড়ে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।
আরো পড়ুন : ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সিফাতের চাচা হাবিবুল্লাহ বলেন, ‘আমরা গরিব মানুষ। জানামতে আমাদের কোনো শত্রু নাই। সিফাতের ঘাড় মাটকানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে মাংসবিহীন ছিল। আমাদের ধারণা- মসজিদের ঝগড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।’
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
ইত্তেফাক/ইউবি
