গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের চলতি (২০১৮) শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির লক্ষাধিক (প্রায় ৮ টন) বই জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের ভাংড়ি ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে এই বইগুলো জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজ্জাকের বাড়িতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ অভিযান পরিচালনা করে এসব বই পায়।
তিনি আরো জানান, এসময় আব্দুর রাজ্জাক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, এর পেছনে বড় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। তবে এর সঙ্গে যেই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
