কোটালীপাড়ায় শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে ভ্যান র‌্যালি

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৬:১৮
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে ভ্যান র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে ৪০টি ভ্যানের সমন্বয়ে একটি ভ্যান র‌্যালি বের হয়ে বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 
 
ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ভারপ্রাপ্ত ম্যানেজার মনোরঞ্জন বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, বান্ধাবাড়ী ইউপি চেয়ারম্যান মহব্বত আলী গোলদার, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, পল মন্ডল, আলবার্ট সরকার বক্তব্য রাখেন। ভ্যান র‌্যালিতে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন গ্রুপের ১৭০ জন সদস্য অংশগ্রহণ করেন।
 
ইত্তেফাক/এমআই