'ফল্ট ইন আওয়ার স্টার' এর রিমেক 'কিজি অউর ম্যানি'

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৮:৩৮
হলিউডের জনপ্রিয় সিনেমা 'ফল্ট ইন আওয়ার স্টার' এর রিমেক হতে যাচ্ছে 'কিজি অউর ম্যানি' নামে। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত এবং নবাগত অভিনেত্রী  সাঞ্জানা সাঙ্ঘি। সিনেমাটি পরিচালনা করছেন মুকেশ ছাবড়া।
 
সিনেমার চিত্রপটে তুলে ধরা হবে ক্যান্সারে আক্রান্ত একটি মেয়ে যার কিনা ক্যান্সার সাপোর্ট গ্রুপে একটি ছেলের সঙ্গে পরিচয় হয় এবং প্রেমের সূত্রপাত ঘটে।
 
সিনেমার শুটিং আজ সোমবার ইন্ডিয়ার জামশেদপুরে শুরু হয়েছে।
 
ইত্তেফাক/এমওয়াই/নূহু