সোনালী বোসের পরিচালনায় 'দা স্কাই ইজ পিঙ্ক' ছবির প্রস্তুতি শুরু করলেন প্রিয়াংকা চোপড়া।
এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে, 'পালমোনারি ফিব্রোসিস' নামের এক মরণব্যাধিতে আক্রান্ত আয়েশা চৌধুরী নামের এক কিশোরীর জীবনী।
ছবিতে আয়েশার মায়ের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা এবং আয়েশা চরিত্রে অভিনয় করছেন যাইরা ওয়াসিম। যাইরা ইতিমধ্যে দাঙ্গল ছবিতে অভিনয় করে তার অভিনয়দক্ষতা প্রদর্শণ করেছেন।
ইতিমধ্যে ছবির চিত্রনাট্য 'ট্যালিন এন্ড ব্যাল্টিক ইভেন্ট ২০১৭' তে স্ক্রিপ্টপুল অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
ইত্তেফাক/এমওয়াই/নূহু
