ফাইনালে ওঠার লড়াইয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়েছে। বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ট পিটার্সবার্গে শুরু হয়েছে ম্যাচটি।
দুই দলই গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। শুরুর দিকে বেলজিয়ামের ইডেন হ্যাজার্ডের কয়েকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। পরবর্তীতে আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। তবে অ্যান্টনি গ্রিজম্যান, ওলিভার জিরাউডদের সেসব প্রচেষ্টাও আলোর মুখ দেখেনি। যে কারণে গোলশূন্যতেই বিরতিতে যায় দু’দল।
বিশ্বকাপে বরাবরই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেনকে ফেভারিট দল মনে করা হয়। কিন্তু এবারের আসরে সময় যত গড়িয়েছে ধীরে ধীরে ছিটকে গেছে টুর্নামেন্টের ‘ফেভারিট তকমা’ নিয়ে খেলতে আসা দলগুলো। সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে জায়গা করে নিয়েছে বেলিজয়াম ও ফ্রান্স। ৩২ বছর পর আজ আবার সেমিফাইনাল খেলতে নামছে বেলজিয়াম। ’৮৬ বিশ্বকাপে বেলজিয়ামের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। আর এবার তাদের প্রতিপক্ষ ফ্রান্স।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে (২-১) বিদায় করে দিয়ে বেলজিয়াম দ্বিতীয়বারের মতো জায়গা করে নেয় সেমিফাইনালে।
ইত্তেফাক/কেআই
