যুক্তরাষ্ট্রে বিচ্ছিন্ন হওয়া শিশুদের একত্রীকরণের সময়সীমা বাড়িয়েছে আদালত

আপডেট : ১১ জুলাই ২০১৮, ১২:০৪
অভিবাসী শিশুদের তাদের অভিভাবকদের কাছে ফিরে যেতে সময়সীমা বৃদ্ধি করতে ট্রাম্প প্রশাসনকে আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালতের এক বিচারক। পাঁচ বছর ও এর নিচের বয়সের শিশুদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে বলে জানা যায়। খবর বিবিসির।
 
যুক্তরাষ্ট্রের ওই বিচারক ডলি জি বলেছেন, এ সময়সীমা প্রসারিত করার জন্য প্রশাসনের অনুরোধটি আদালতে অভিবাসন নীতি প্রণয়নের জন্য ‘একটি তিক্ত প্রচেষ্টা’ ছিল। এ আদেশের পর সরকার পক্ষের এক আইনজীবী বলেছেন, নির্ধারিত তারিখ গত মঙ্গলবার অনুসারে ১০২টি শিশুর মধ্যে অর্ধেকের বেশি তাদের মা-বাবার কাছে ফিরে যেতে পারে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আসার সময় অভিযানকালে অভিযুক্ত মা-বাবার কাছ থেকে দুই হাজার তিনশ শিশুকে আলাদা করে নেওয়া হয়। এদিকে মা-বাবা থেকে বিছিন্ন হওয়া প্রাপ্তবয়স্ক সন্তানরা বলছে যে, তারা মধ্য যুক্তরাষ্ট্রের দারিদ্র্য এবং গ্যাংদের সহিংসতার শিকার হচ্ছে।
 
দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বলছে, সরকারের তত্ত্বাবধানে পাঁচ বছরের কম বয়সী ১০২ জন শিশুর একটি তালিকা দেখার পর এটা সম্ভবত দেখা যায় যে, ১০ জুলাইয়ের মধ্যে অর্ধেকেরও কম শিশু তাদের মা-বাবার কাছে ফিরে যেতে পারবে।
 
তবে গত সোমবার শুনানি শেষে বিচার বিভাগের আইনজীবী সারা ফেবিয়ানের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবারের মধ্যে ৫৪ জন শিশুকে তাদের মা-বাবার কাছে ফিরে আসতে হবে। এ বিষয়ে শুনানির সময় সান দিয়াগোর বিচারক দানা সাবরা কিছু বিষয় পুনর্বিন্যস্তকরণের জন্য ‘অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে’ বলে সম্মত হন।
 
ইতোমধ্যে লস এঞ্জেলেসের এক ফেডারেল বিচারক অবৈধ অভিবাসী শিশুদের দীর্ঘমেয়াদী আটক রাখার অনুমতির জন্য ট্রাম্প প্রশাসনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। কারণ ১৯৯৭ সালের চুক্তির আওতায় শিশু অভিবাসীদের শুধু ২০ দিন আটক রাখা যেতে পারে।
 
উল্লেখ্য, গত মে মাস থেকে ট্রাম্প প্রশাসনের চলমান কঠোর নীতির আওতায় যুক্তরাষ্ট্রে ‘অবৈধভাবে’ প্রবেশ করা অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করা হচ্ছিল। এর আওতায় প্রায় দুই হাজার তিনশ শিশুকে আলাদা করে সরকারের হেফাজতে নেওয়া হয়। তবে বিতর্কের মুখে এ নীতিতে পরিবর্তন আনেন ট্রাম্প।
 
ইত্তেফাক/ জেআর