ব্রিটেনে নিজেদের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৭:৫৫
ব্রিটেনে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ৩ দিন সতর্ক থাকার কথা বলেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। ১৩ জুলাই থেকে শুরু হবে ট্রাম্পের ব্রিটেন সফর। ট্রাম্পের সফরের এই তিন দিনের জন্য এমন সতর্কতা জারি করা হয়।
 
ব্রিটেন সফরকালে প্রধানমন্ত্রী থেরেসা মে ছাড়াও রাণী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। এ সফরকালে ব্রিটেনে সংঘর্ষ হওয়ার আশংকা জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
 
দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়, ট্রাম্পের আগমনে ব্রিস্টল, নিউ ক্যাসেল, কারডিব, ও ক্যামব্রিজে বহু বিক্ষোভকারীর আগমন ঘটবে। এসব এলাকায় সবাই ট্রাম্প বিরোধী স্লোগানে বিক্ষোভ করার জন্য জড়ো হবে। এতে সংঘর্ষ হওয়ার জোর আশংকা আছে বলে জানায় দূতাবাস।
 
যুক্তরাষ্ট্র দূতাবাস আরও জানায়, রিজেন্ট পার্কের কাছে ট্রাম্প ও তার স্ত্রী যেখানে রাত কাটাবেন সেখানেও ট্রাম্প বিরোধী মিছিল হতে পারে।
 
বিক্ষোভকারীরা আশা করছে, তাদের এ ট্রাম্প বিরোধী আন্দোলন সফল হবে।
 
ইত্তেফাক/এসআর/নূহু