মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১২ জুলাই ২০১৮, ১১:৫৩
মিয়ানমারের দক্ষিণ উপকূলের কাছে বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
 
স্থানীয় সময় সকাল ৯ টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুনের কবা আয়ি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২৫৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি। বাসস।
 
ইত্তেফাক/ জেআর