নির্বাচনে হস্তক্ষেপের ব্যাপারে পুতিনকে আবার জিজ্ঞেস করবেন ট্রাম্প

আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৭:৩০
'ন্যাটো' জোটভুক্ত দেশগুলোর নেতাদের বৈঠক চলাকালে নানা দেশ থেকে আসা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প।
 
এক সাংবাদিকের করা প্রশ্নে তিনি বলেন, আসন্ন পুতিনের সঙ্গে বৈঠকে তিনি ২০১৬ সালের নির্বাচন নিয়ে আবার জিজ্ঞেস করবেন।
 
তিনি বলেন, আমি পুতিনকে জিজ্ঞেস করবো তিনি আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করেছেন কিনা ?
 
এর সম্ভাব্য উত্তরও দেন ট্রাম্প। তিনি বলেন পুতিন আবার অস্বীকার করবে। পুতিন বলবেন তার দেশ আমেরিকার নির্বাচনে বিন্দুমাত্র নাক গলায়নি।
 
পুতিন যেন তার দেশে নির্বাচনে হস্তক্ষেপ না করে এমনটিও বলবেন ট্রাম্প।
 
ইত্তেফাক/এসআর/নূহু