ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে আজ শুক্রবার ঢাকায় পৌঁছবেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন।
আলোচনায় স্থান পাবে সন্ত্রাস-দমন সহযোগিতা, চরমপন্থি গ্রুপগুলোর দ্বারা তরুণদের উদ্বুদ্ধ হওয়া, সীমান্ত দিয়ে ভারতীয় জাল মুদ্রা পাচার ইত্যাদি। এছাড়া রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার অনানুষ্ঠানিক আলোচনাও হতে পারে। রাজনাথের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন এই সফরে।
ইত্তেফাক/মোস্তাফিজ
