টেকনাফে ইয়াবাসহ হানিফ পরিবহনের চালক আটক

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৮:০৮

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ হানিফ পরিবহনের এক চালককে আটক করা হয়েছে। এ সময় পাচারে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) এ অভিযান চালান। অভিযানে টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ (পিপিএম) এক্স, বিএন  উপজেলার বরইতলীতে বিশেষ চেকপোস্ট স্থাপন করেন। এ সময় টেকনাফ হতে চট্টগ্রামগামী হানিফ পরিবহনে (চট্ট মেট্টো-ব-১১-০৮৩৩) তল্লাশি চালানো হয়।

ওই বাসের মধ্যে অভিনব কায়দায় লুকানো ছিলো ইয়াবা। গাড়ির চালক সাতকানিয়ার বাগঘোনা এলাকার কালু মিয়ার পুত্র মোহাম্মদ ফরিদকে (৪২) আটক করে পুলিশ। ইয়াবা পাচারে ব্যবহৃত বাসটি জব্দ করে তার কাছ থেকে ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়।

আরও পড়ুনঃ যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত বাসসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু