রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক চুল্লি বসানোর কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে আগমন উপলক্ষ্যে ছাত্রলীগ ঈশ্বরদীতে বিশাল আনন্দ র্যালি করে।
সকালে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এই আনন্দ র্যালিতে পৌর, কলেজ, ইউনিয়ন কমিটির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহন করে। ঈশ্বরদী পোস্টঅফিস মোড় হতে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস। এছাড়াও পৌর শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শাওন, সাঁড়া ইউনিয়নের সভাপতি আতিকুল হক আতিক, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাঈম সরদার, পাকশী কলেজ শাখার সভাপতি শিমুল, দাশুড়িয়া কলেজ শাখার আহব্বায়ক ইয়ারুল ইসলাম সাগর প্রমুখ নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহন করেন।
ইত্তেফাক/নূহু
