শ্যামনগরে পরিবারের সবাইকে অচেতন করে লুট

আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৪:৩১
শ্যামনগরে রাতের আঁধারে ঘরের মধ্যে অচেতন দ্রব্য স্প্রে করে সর্বস্ব লুট করেছে সংঘবদ্ধ দুষ্টু চক্র। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটী গ্রামের আলী হায়দারের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম খোকন জানান, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে গেলে সংঘবদ্ধ চক্রটি জানালা দিয়ে ঘরে অচেতন দ্রব্য স্প্রে করে। এতে সবাই অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ঘরের মালামাল লুট করা হয়। সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন।
 
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, অচেতন অবস্থায় সবাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি