আজমিরীগঞ্জে আওয়ামী লীগের ৭ নেতা বহিস্কার

আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৫:৪৫
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আওয়ামী লীগের ৭ নেতাকে বহিস্কার করা হয়েছে। উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাদের বহিস্কার করা হয়।
 
বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মিজবাহ্ উদ্দিন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী তাদের বহিস্কার করেন।
 
বহিস্কৃত নেতারা হলেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ রওশন আলী, কৃষি বিষয়ক সম্পাদক খালেদুজ্জামান, প্রচার সম্পাদক সাদিন মিয়া, সদস্য সামছু মিয়া, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী নেওয়াজ চৌধুরী।
 
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী ৭ নেতা বহিস্কারের সত্যতা স্বীকার করে বলেন, তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় তাদেরকে বহিস্কার করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু