দেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাসমিমা হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দামুড়হুদার সকল মহলের দায়িত্বশীল ব্যক্তিত্বরা।
এরা হলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মোঃ আলি আজগার টগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুডহুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস, দর্শনা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কার্যকরী সভাপতি এ এস এম জাকারিয়া আলম, দামুডহুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তি যোদ্ধা শহিদুল ইসলাম, সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও দর্শনা বাজার কমিটির সভাপতি টিপু সুলতান, দৈনিক মানবকন্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শরীফ উদ্দীন, ডেইলী ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক ইত্তেফাকের দামুডহুদা সংবাদদাতা দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু।
এ ছাড়া দামুডহুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, যুগান্তর পত্রিকার প্রতিনিধি ইকরামুল হক পিপুল, আমাদের সময় প্রতিনিধি ইয়াসির আরাফাত মিলন, নয়া দিগন্ত প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, সাংবাদিক মাহমুদ হাসান রনি, হারুন অর রশিদ রাজু, হানিফ মন্ডল, নজরুল ইসলাম, আজিমুদ্দীন, জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান কচি তাসমিমা হোসেনের দীর্ঘায়ু কামনা ও অভিনন্দন জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
