কক্সবাজারের টেকনাফে ভাসমান অবস্থায় শামসুল হুদা (২৮) এবং রহিমুল্লাহ (২৩) নামে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হ্নীলাস্থ লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ছড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
শামসুল হুদা হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদার ছোট ভাই এবং রহিমুল্লাহ লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ২৫৪ নং রোমের বাসিন্দা রশিদ আহমদ প্রকাশ লাল বুইজ্জার পুত্র।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এসএম আতিক উল্লাহ বলেন, ঘটনাস্থল হতে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ দুটি পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
