গৌরব ও ঐতিহ্যের ইতিহাস বহনকারী দেশের প্রাচীনতম জাতীয় সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের সম্পাদক হিসাবে তাসমিমা হোসেন দায়িত্ব পাওয়ায় জয়পুরহাটের বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু এমপি, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডষ্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাটের ঐতিহ্যবাহী লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, জিপি অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী, স্থানীয় দৈনিক মায়ের আঁচল পত্রিকার সম্পাদক পিপি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আরা লিপি, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, জেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক তিতাস মস্তোফা, সিপিবির সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংবাদিক মাসুদ রানা, আবু মুসা প্রমূখ।
ইত্তেফাক/নূহু
