মিসরে বিমানবন্দরের কাছে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৮:১৬
মিসরের রাজধানী কাইরোর প্রধান বিমানবন্দরের নিকটে এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। বৃহস্পতিবার বিমানবন্দরের নিকটে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
 
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, উচ্চ তাপমাত্রার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। মিসরের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা মেনা এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
স্থানীয় একটি রাসায়নিক কারখানার গুদামঘরে উচ্চ তাপমাত্রার কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। তবে এই বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছেন, দেশটির সিভিল এভিয়েশন মন্ত্রী। 
 
সামরিক বাহিনীর মুখপাত্র তামের আল-রিফাই বলেন, উচ্চ তাপমাত্রার কারণে ‘হেলিপোলিস ফর ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের’ আওতাধীন একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে সৃষ্ট আগুণ নেভাতে বেসামরিক প্রতিরক্ষাবাহিনী মোতায়েন করা হয়েছে। 
 
ইত্তেফাক/ জেআর