রংপুরে ঘাঘট নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর ১০নং ওয়ার্ডের পূর্ব গিলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, পূর্ব গিলাবাড়ি এলাকার আজাহার আলীর কন্যা সুলতানা রাজিয়া (১০) দুই বান্ধবী নিয়ে ঘাঘট নদীতে গোসল করতে যান। নদীতে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে এক পর্যায়ে সুলাতানা রাজিয়াসহ অন্যরা পড়ে যান। অন্য দুই বান্ধবীকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও রাজিয়া পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে রাজিয়াল মৃতদেহ উদ্ধার করে।
ডুবুরি দলের অধিনায়ক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাঘট নদীতে বালু উত্তোলনের ফলে যে গর্ত সৃষ্টি হয়েছিল সেখানেই ডুবেই শিশু রাজিয়ার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
