বেরোবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৫ নভেম্বর

আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৮:৪৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫ থেকে ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
 
বেরোবি রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৫ থেকে ২৯ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। তবে এ বছরের ভর্তি পরীক্ষায় কোনো পরিবর্তন থাকছে কি না এবং ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি খুব শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানান তিনি। 
 
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
 
ইত্তেফাক/নূহু